1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

  • প্রকাশিতঃ শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে কয়েকজন তরুণ বিনোদপুর বাজারের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। খাওয়ার সময় রেস্তোরাঁর কর্মচারীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই বাগ্‌বিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। পরে ওই তরুণরা ঘটনাস্থল ত্যাগ করে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে পুনরায় রেস্তোরাঁয় ফিরে আসে এবং হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় হামলাকারীরা রেস্তোরাঁর কর্মচারী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে একের পর এক কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

বিস্ফোরণের সময় কর্তব্যরত পুলিশ সদস্য মো. ফয়েজ আহত হন। ককটেলের স্প্লিন্টার তার পায়ে আঘাত করলে তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সামান্য একটি ভুল বোঝাবুঝি থেকে শুরু হওয়া বিরোধ অল্প সময়ের মধ্যেই সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে জানতে পেরেছেন, রেস্তোরাঁয় খেতে আসা এক ব্যক্তির সঙ্গে কর্মচারীদের বাগ্‌বিতণ্ডার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে কর্মচারীদের একজন ওই ব্যক্তিকে চড় মারার চেষ্টা করেন। এর জের ধরেই তার স্বজন ও পরিচিতরা ঘটনাস্থলে এসে উত্তেজনার সৃষ্টি করেন। তিনি জানান, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে তিন থেকে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে রাত সাড়ে ১০টার মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

ওসি আরও জানান, পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষ হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলা হওয়ার পর জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সম্ভাব্য উত্তেজনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD