1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থী গ্রেপ্তার। রাজশাহীতে আরএমপি’র পৃথক মাদকবিরোধী অভিযান:  দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-ট্যাপেন্টাডল। নিরাফিশা- ২ তিস্তা মহাপরিকল্পনা ও পরিকল্পিত ড্রেজিংয়েই মিলবে স্থায়ী মুক্তি: পানিসম্পদমন্ত্রী। অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইন, খসড়া অনুমোদন

সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

  • প্রকাশিতঃ শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবঘোষিত আংশিক কমিটিকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের একটি বড় অংশের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কমিটি প্রত্যাখ্যান করে শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এ সময় কমিটি সমর্থক ও বিরোধী পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

 

এর আগে বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সিটি কলেজ শাখার ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক এবং শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়েছে। কমিটি ঘোষণার পরপরই সংগঠনের একটি অংশ এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে বিকেলে বিক্ষোভে নামেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা সড়ক অবরোধ করেন এবং সড়কের পাশে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে।

 

বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত আংশিক কমিটিতে বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তাদের দাবি, কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে তারা নবঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD