1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস। পাঁচবিবি উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের জমি উম্মুক্ত নিলাম ডাক প্রদান পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২  রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক অনুপস্থিত নিয়ে স্বাস্থ্য মন্ত্রীর ক্ষোভ। কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। ফরিদপুরের মধুখালিতে ঘাস মারার ঔষধ পান করে যুবকের আত্মহত্যা। মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক অনুপস্থিত নিয়ে স্বাস্থ্য মন্ত্রীর ক্ষোভ।

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকার:

 

 

রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসক সংকট ও অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (১৭ জুন) দুপুরে আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

 

 

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, সম্প্রতি পদায়ন পাওয়া ১৪ জন চিকিৎসকের মধ্যে ৬ জন এখনো কর্মস্থলে যোগদান করেননি। এছাড়া দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা এক নারী চিকিৎসককে সাত দিনের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

 

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। এর ফলে রোগীরা স্বল্প খরচে নিজ এলাকার কাছাকাছি চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

 

তিনি আরও জানান, রাজবাড়ী সদর হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মর্গে ফ্রিজার সংযোজন এবং ডায়ালাইসিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD