1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার সংলগ্ন মালিগ্রাম-কালামৃধা সড়কের পাশে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সরকারি খাস জমিতে নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রশাসনের কর্মকর্তারা সরেজমিন তদন্তকালে দেখতে পান, ১১৭ নম্বর গোয়ালদী মৌজার বিএস ০১ নম্বর খাস খতিয়ানের বিএস ২১৬/৯২০ দাগভুক্ত সরকারি খাস জমিতে অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালদী গ্রামের সৈয়দ মাহাবুব হোসেন (পিতা: সৈয়দ শওকত কামাল) মালিগ্রাম-আজিমনগর-ঘারুয়া খালের পাড় দখল করে সরকারি খাস জমির ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণের কার্যক্রম চালিয়ে আসছিলেন।

জনস্বার্থে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে এবং দখলমুক্ত জমি সরকারের নিয়ন্ত্রণে ফিরিয়ে নেয়।

এ সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে সরকারি খাস জমি বা খালের পাড়ে কোনো ধরনের অবৈধ দখল কিংবা স্থাপনা নির্মাণ করবেন না মর্মে একটি মুচলেকা নেওয়া হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভাঙ্গা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এছাড়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি, খাল ও জলাশয় রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে সরকারি সম্পত্তি দখলের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD