1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

 

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় হঠাৎ সার্ভারজনিত সমস্যার সৃষ্টি হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী সাময়িকভাবে সেবাবিঘ্নের মুখে পড়েন।

ব্যবহারকারীদের অভিযোগ, সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের পর থেকে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। কেউ কেউ অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার কথাও জানান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউনিল্যাডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারো ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফাস্টডাউনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টার দিকে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার ৭০০ জন ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার রিপোর্ট করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।

তাৎক্ষণিকভাবে সমস্যার কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, সার্ভারজনিত সাময়িক ত্রুটি বা কারিগরি সমস্যার কারণেই এই সেবাবিঘ্নের ঘটনা ঘটতে পারে।

প্রতিবেদন লেখা পর্যন্ত ধীরে ধীরে কিছু ব্যবহারকারীর জন্য সেবা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD