1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও সাংবাদিকদের পেশাগত ঐক্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩ নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজপথে থেকেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে: পানি সম্পদ উপমন্ত্রী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৯৬ বার পঠিত

 

রাজপথে থেকেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে: পানি সম্পদ উপমন্ত্রী

নুর মোহাম্মদ নিরব ঃ স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকেই প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

তিনি বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।

শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে।

বিএনপি নির্বাচনকে ভয় পায়৷ তারা কখনো সুষ্ঠু নির্বাচনে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি। তাই তারা আবারও পেছনের দরজা খুঁজছে।
কিন্তু বাংলার মানুষ কোনো ষড়যন্ত্রই বরদাস্ত করবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা শহীদ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নৌকা মার্কার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপমন্ত্রী বলেন, আওয়ামীলীগ গণমানুষের দল। এই গণমানুষের দল কখনো ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকেনি, ক্ষমতায় আসেনি। আমরা একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করছি। এই চ্যালেঞ্জিং পরিস্থিতির কারণে আমাদের সজাগ-সতর্ক থাকতে হবে।

আওয়ামীলীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, এই বিএনপিকে যুক্তরাষ্ট্র কিছুদিন আগে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। এ দেশের মানুষ আবারও সন্ত্রাসী, খুনি, সাম্প্রদায়িক, চোর, লুটপাটকারীদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেবে না। ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আবারও চায়। জনগণের ম্যানডেট নিয়ে আমরা আবারও ক্ষমতায় আসবো।

শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব স্বপ্ন পূরণ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সব শ্রেণীপেশার মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।

জপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন বয়াতীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাদবরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, জপসা ইউপি চেয়ারম্যান আনোয়ার মাদবর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান আলম বয়াতী, আওয়ামী লীগ নেতা সোহেল বয়াতী প্রমুখ।

এর আগে নড়িয়ায় ৪৭ জনকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের ২৩ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ এবং ঘড়িষার ইউনিয়নে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা ও জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন। এছাড়া ঘড়িষার ইউনিয়নের চরমোহন থেকে নন্দনসার পর্যন্ত ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজ এবং ৮৬ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে সুরেশ্বর দরবার শরীফ থেকে জাজিরা-নড়িয়া-সুরেশ্বর সড়ক মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, উপমন্ত্রী এনামুল হক শামীম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD