1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

চাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

 

রাজবাড়ীর পাংশার কলিমহরে চাঁদাবাজি করার সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন। এ সময় দুটি অস্ত্রসহ তার সহযোগী সেলিমকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনিতে সম্রাটের মৃত্যু হয়। তার নামে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। এ সময় সম্রাটের সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়েছে। সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা গেছে, সম্রাট হোসেনডাঙ্গার অক্ষয় মন্ডলের ছেলে। তিনি নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকাসহ আশপাশে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করতেন। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর কিছুদিন আগে নিজ এলাকায় ফিরে এসে একটি বাড়িতে চাঁদা দাবি করেন। কিন্তু তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। গতকাল রাতে সম্রাট তার বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাড়িতে চাঁদার টাকা আনতে যান। এ সময় ওই বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পড়ে কুষ্টিয়া এলাকার সেলিম নামের এক সন্ত্রাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD