1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

 

পোরশা নওগাঁ

নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার বিকাল পাঁচটা ৩০ মিনিট গাঙ্গুরিয়া বাজার আলমের দোকানে নাস্তা করা অবস্থায় তাকে পোরসা থানা পুলিশ গ্রেফতার করে।
আনোয়ারুল ইসলাম উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের মিছিরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে মহাদেবপুর থানায় নাশকতার একটি মামলা রয়েছে। মহাদেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজার কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করা মহাদেবপুরের শান্তিপ্রিয় ছাত্র ও জনতার পথরোধ করত: আওয়ামী লীগের সাবেক এমপি ছলিমুদ্দিন তরফদার সেলিম এর সাথে থেকে মিছিলের উপরে অতর্কিত হামলা ঘর দোকান ঘর, বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল ভাঙচুর সহ ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করা হলে মহাদেবপুর থানায় বিভিন্ন ধারায় ৪ অক্টোবর ২০২৪ জি,আর৩১৪নং একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের নওগাঁয় আসামি হিসাবে প্রেরণ করা হয়েছে সূত্র জানায়।
পোরশায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্র ছায়ায় দোকান ঘর, হাটের জমি দখল, ইউনিয়ন ভূমি অফিসে, ভ্যানচালক সমিতি থেকে চাঁদা,টেন্ডারবাজি, খাস পুকুর দখল, সালিশের নামে বিভিন্ন রকমের জরিমানা, স্কুল কলেজ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অন্যায় অপরাধের সাথে জড়িত থাকার অনেক তথ্য পাওয়া যায়।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় ভয়ে মুখ খুলতে পারেনি অনেকেই।
তার অত্যাচারে অনেকেই অতিষ্ঠ হারিয়েছে জমি, দোকান ঘর ও বাড়িঘর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD