1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রি-টেস্টে উত্তীর্ণ না হলে টেস্ট পরীক্ষার সুযোগ নেই, জানালেন বেনাপোল কলেজের অধ্যক্ষ ভালো ফল নিশ্চিত করতে আগাম প্রস্তুতি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার পুরাতন মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন আদালতে প্রেরণ রানীনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ট্যাব চুরি সংগ্রাম থেকে সাফল্যের শিখর: জাতীয় দলের নির্ভরতার প্রতীক স্পিনার তাইজুল ইসলামের গল্প এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় গোয়ালন্দে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, মাথা-গলাসহ শরীরে ২৬টি সেলাই

সাকিবের ৯ বলের ঝড়, তবু হেরে সিপিএল থেকে বাদ অ্যান্টিগা

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনাঃ

ক্রিজে আসেন ইনিংসের ১৮তম ওভারে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন সময়ে ক্রিজে এলে ব্যাটসম্যানের কাজ হচ্ছে বড় শট খেলা। সিপিএল এলিমিনেটরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সাকিব আল হাসান আজ ঠিক এই কাজটাই করলেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছেন ৯ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস।

 

সাকিবের ‘ক্যামিও’তে প্রভিডেন্সে অ্যান্টিগা টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৬ রান তোলে। জয়ের জন্য তা যথেষ্ট হয়ে ওঠেনি। নিকোলাস পুরান, আন্দ্রে রাসেলদের নাইট রাইডার্সের কাছে দলটি হেরে গেছে ৯ উইকেটে। ১৫ বল হাতে রেখে জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

ত্রিনবাগো নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারাইনের ৫ বলে ১৮ রান তুলেছেন সাকিব। নারাইনের প্রথম বলটি ডট খেলার পর টানা তিন চার ও এক ছক্কা মেরেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।তাতে রেকর্ড গড়ার দিনে নারাইন কিছুটা খরুচে হয়ে যান। ৪ ওভারে ৩৬ রানে নেন ১ উইকেট। ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি এখন নারাইন। ডোয়াইন ব্রাভোর ১২৯ উইকেট ছাড়িয়ে নারাইনের উইকেটসংখ্যা এখন ১৩০।

 

এর আগে অ্যান্টিগার আমির জাঙ্গু ও আন্দ্রেস গাউস ফিফটি তুলে নেন। ৪৯ বলে ৫৫ রান করেন আমির, ৪৫ বলে ৬১ রান গাউসের। দুজনে দ্বিতীয় উইকেটে গড়েন ৮৫ বলে ১০৮ রানের জুটি। নাইট রাইডার্সের হয়ে সৌরভ নেত্রভালকার ৩টি ও উসমান তারিক ২ উইকেট নেন।রান তাড়ায় পুরান ও অ্যালেক্স হেলসের জুটিতে হালে পানি পায়নি ফ্যালকনস। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৮৬ বলে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি। ৪০ বলে ৫৪ রানের অপরাজিত ছিলেন হেলস, ৫৩ বলে অপরাজিত ৯০ রান পুরানের। ষষ্ঠ বোলার হিসেবে বোলিংয়ে এসে ৩ ওভারে ২৪ রান দেন সাকিব, উইকেট পাননি।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস: ১৬৬/৮ (গাউস ৬১, আমির ৫৫; সৌরভ ৩/২৩, উসমান ২/১৯)

 

ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৬৮/১ (পুরান ৯০*, হেলস ৫৪*; রাকিম ১/৫০, সাকিব ০/২৪)

 

ফল: ত্রিনবাগো নাইট রাইডার্স ৯ উইকেটে জয়ী।

 

ম্যাচসেরা: নিকোলাস পুরান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD