1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

বাংলাদেশের ইতিহাসে চাঁপাইনবাবগঞ্জের আদিবাসী সূর্যসন্তান প্রথম সাঁওতাল আইনজীবী প্রভাত টুডু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮০ বার পঠিত

বাংলাদেশের ইতিহাসে চাঁপাইনবাবগঞ্জের আদিবাসী সূর্যসন্তান প্রথম সাঁওতাল আইনজীবী প্রভাত টুডু

মোস্তাফিজুর রহমান
রাজশাহী ব্যুরো চীফ।

প্রভাত টুডু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম জলাহারে জন্ম গ্রহণ করেন। কাচা রাস্তা, মাটির বাড়িতে বেড়ে উঠা প্রভাত টুডু ১৯৮৫ সালে শ্যাম টুডু ও রাজোবালা মুরমুর পরিবার জন্মগ্রহণ করেন।

সাত ভাই বোনের মধ্যে প্রভাত টুডু হলেন সবার ছোট। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছিলেন প্রভাত টুডু। চাঁপাইনবাবগঞ্জসহ বাংলাদেশের প্রথম সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর আইনজীবি হওয়ায় এলাকায় আনন্দের শেষ নেই। দেওয়া হয়েছে তাকে গণ সংবর্ধনাও।

ছোটবেলা থেকে প্রভাত নিজ জনগোষ্ঠিসহ অধিকার বঞ্চিত মানুষদের জন্য কথা বলেন। এছাড়াও ছোটবেলা থেকে বিভিন্ন সংগঠনের সাথে কাজ করে আসছেন।

প্রভাত টুডু হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নবাবগঞ্জসরকারি কলেজ থেকে এইচএসসি, নটরডম কলেজ থেকে ডিগ্রী এবং সরকারী বাঙলা কলেজ থেকে সমাজকর্মে মাস্টার্স শেষ করেন। আইনজীবি হওয়ার প্রবল ইচ্ছা থেকে ২০১৪ সালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ২০১৬ সালে এলএলএম সম্পূর্ণ করে ২০১৮ সালে ঢাকা আইনজীবি সমিতির সদস্য পদ পান।

২০২৩ সালে সুপ্রিম কোর্টের আইনজীবি হয় টুডু। বাংলাদেশে প্রথম সাঁওতাল জনগোষ্ঠির আইনজীবি হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। সেই প্রভাত টুডুকে সাঁওতাল আদিবাসীদের পক্ষ থেকে গণ সংবর্ধনা দিয়েছে।

প্রভাত টুডু বলেন, আজ আমি আন্দন্দিত, বঞ্চিত ও অধিকার হারা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়সহ সবার হয়ে কাজ করতে চাই। কেউ যেন আইন বঞ্চিত না হয়। আর বাংলাদেশের প্রথম সাঁওতাল সম্প্রদায় থেকে আইনজীবি হওয়ায় মা বাবা স্ত্রীসহ সকলেই আনন্দীত।

প্রভাত টুডুকে দৈনিক নয়া কণ্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD