1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

উৎপাদন খরচ কম হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার পঠিত

উৎপাদন খরচ কম হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

রায়পুর উপজেলার কৃষকদের পান চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। উৎপাদন খরচ কম ও বহুবর্ষজীবী হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত ও সুষম সার প্রয়োগের ফলে এবার পানের উৎপাদনও হয়েছে ভালো। এ অঞ্চলের পান সুস্বাদু হওয়ায় এর চাহিদাও রয়েছে বেশ ভালো। এখানকার উৎপাদিত পান জেলাবাসীর চাহিদা মিটিয়ে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। 

এক সময় শুধু উপজেলার দু’ইটি ইউনিয়নের কিছু এলাকায় পান চাষ হলেও এখন ছড়িয়েছে উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকদের মাঝেও। পানের বরজে ভাগ্যের চাকা ঘুরে হাসি ফুটেছে অনেক কৃষকের মুখে। কৃষি বিভাগ বলছে, আগ্রহী পান চাষীদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। 

কৃষি বিভাগের তথ্যমতে, প্রতি বছরই রায়পুরে বাড়ছে পানের চাষ। গত বছর ৪ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। যা এবার আরও বেড়ে ৫ হেক্টরে দাড়িয়েছে। এক সময় শুধু উপজেলার দু’ইটি ইউনিয়নের কিছু এলাকায় পান চাষ হলেও এখন ছড়িয়েছে উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকদের মাঝেও। পান চাষে খরচের তুলনায় লাভ বেশি হওয়ায়, দিন দিন এ অঞ্চলে পান চাষে আগ্রহী হয়ে উঠছে চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে একবার আবাদকৃত পানের বরজ থেকে ৯-১০ বছর পর্যন্ত পান তোলা যায়। এবার উৎপাদিত পান থেকে প্রায় ২০০ কোটি টাকা আয় হবে বলে আশা করছে জেলা কৃষি বিভাগ।

ক্যাম্পেরহাট এলাকার নারায়ণ বলেন, ‘আমগো গ্রামের সত্তর শতাংশ ঘরেই পানের বরজ আছে। এক কুর (একর) জমি থেকে প্রতি সপ্তাহে দুইবার করে ১৫-২০ হাজার টাকা বিক্রি করি। বছরে প্রায় দেড়-২ লাখ টাকা আয় হয়। একবার বরজ তুলতে পারলে ১০-১৫ বছর থাকে। কোনো বালা-মুসিবত না হলে পানের বরজে তেমন কোনো খরচ হয় না।’

পাইকারি ব্যবসায়ী আলী আজম বলেন, ‘ভোরে উপজেলার হায়দগঞ্জ, ক্যাম্পেরহাট, নতুন বাজারসহ ৪টি পানের বড় বাজার বসে। একদম সতেজ পান পাওয়া যায়। এসব বাজারের পানের চাহিদাও বেশি। এখান থেকে পাইকাররা পান কিনে দেশের বিভিন্ন বাজারে পাঠায়।’

রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম  বলেন, ‘রায়পুরের উৎপাদিত পান বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। চাহিদাও বেশ ভালো। আমাদের কর্মীরা পান চাষিদের বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আসছেন। এবার উৎপাদিত পান থেকে প্রায় ২০০ কোটি টাকা আয় হবে। তবে পান চাষিদের সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় আনা গেলে কৃষকরা পান চাষে আরও ভালো করবেন। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD