1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি হতাশাজনক, শিক্ষার মান নিয়ে উদ্বেগ হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত এনসিপিতে নারী নেতৃত্বের ধারাবাহিক বিদায়, সাংগঠনিক সংকটে নতুন রাজনৈতিক দল বাউফলে মাত্র দুজন শিক্ষক দিয়ে চলছে ২০০ শিক্ষার্থীর পাঠদান মাদারীপুরে মাদক ও অপরাধ প্রতিরোধে ‘আঁচল ছায়ানীড়’র আলোচনা সভা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি গ্রেফতার বাউফলে দীর্ঘ ৭-৮ বছরের জনদুর্ভোগের অবসান: ৪৫০ ফুট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শফিকুল ইসলাম মাসুদ পটিয়া প্রজ্জ্বলিত মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুসাকের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মীর মোরসালিম ও সাধারণ সম্পাদক এইচ.এম. নাছরুল্লাহ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লচাঁদপুরশাহ্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা পাঠব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরশাহ্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা পাঠ

রোজার বিভিন্ন ধরণের শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম-ছারছীনার পীর ছাহেব

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২১২ বার পঠিত

রোজার বিভিন্ন ধরণের শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম-ছারছীনার পীর ছাহেব

প্রেস বিজ্ঞপ্তি ঃ আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- ইসলাম শান্তির ধর্ম। অশান্তি কিংবা বিশৃঙ্খল জীবন কাহারও কাম্য নয়। বছরের মধ্যে এক মাস আমাদের জন্য রোজা মহান আল্লাহ তায়ালা ফরজ করেছেন। যাতে রোজাদারগণ এর তাৎপর্য ও শিক্ষা উপলব্ধি করে তদানুযায়ী আমল করতে পারে। রোজা আমাদেরকে প্রথমত তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষ রেখে থাকে। কেননা মানুষ চাইলে লোকচক্ষুর অন্তরালে পানাহার করতে পারে ; কিন্তু একজন রোজাদার তা করে না। সে একনিষ্ঠভাবে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে রোজা রাখে। আর এটাকেই বলা হয় ইখলাস। আর আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ইখলাসই পূর্বশর্ত। রোজা আমাদের এই ইখলাস অর্জন করতে শেখায়। অপরদিতে রমজান সহমর্মিতার মাস। ধনাঢ্য ব্যক্তি যখন রোজা রাখেন, তখন তিনি বুঝতে পারেন যে, উপবাস থাকার যন্ত্রণা কতটা কষ্টদায়ক! তখন তিনি দরিদ্রদের প্রতি সহমর্মী হন। রমজানের পরে বাকি সময়ও যেন আমরা সহমর্মী হই, রোজা আমাদেরকে সে শিক্ষাই দেয়। এছাড়াও গীবত তথা পরনিন্দা, অশ্লীলতা সহ বিভিন্ন পাপাচার থেকেও আমাদেরকে রোজা বিরত থাকতে শিক্ষা দেয়। সুতরাং রোজার বিভিন্ন ধরণের শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম।

গতকাল বাদ জোহর ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিলের প্রথম দিন উপস্থিত মেহমানবৃন্দদেরকে উদ্দেশ্য করে একথা বলেন।

আজ ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিলে উপস্থিত থাকবেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ছাহেব।

তিনদিনব্যাপী মাহফিলের ১ম দিন গুরুত্বপূর্ণ আলোচনা করেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার নায়েবে মদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা আ. জ. ম. অহিদুল আলম প্রমূখ।

আজ মাহফিলের ২য় দিন। আগামীকাল বাদ জুময়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD