1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে নারী ও শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি পালিত

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে নারী ও শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি পালিত

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে নারী ও শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে নিন্দা এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২:৩০ টায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ আঙ্গুর হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব হাফসা আক্তার, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব শোভন রায়, প্রক্টর জনাব সিরাজুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক ড. সাদ্দাম হুসাইন ও ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষক জনাব ছহীহ শাফি এবং অর্থনীতি বিভাগের শিক্ষক জনাব শিহাব উদ্দিন সুমন। শিক্ষকবৃন্দের বক্তব্যের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা, উদাসীনতা ও নিস্ক্রিয়তার সুযোগে সমাজে নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। এ সকল অপকর্মে বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান।এ সময় শিক্ষকদের বক্তব্যে বিশেষ গুরুত্বের সাথে উঠে আসে মাগুরার আট বছরের শিশু আছিয়ার ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। শিক্ষক সমিতির এই নিন্দা ও প্রতিবাদ কর্মসূচিতে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD