1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার পুরাতন মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন আদালতে প্রেরণ রানীনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ট্যাব চুরি সংগ্রাম থেকে সাফল্যের শিখর: জাতীয় দলের নির্ভরতার প্রতীক স্পিনার তাইজুল ইসলামের গল্প এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় গোয়ালন্দে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, মাথা-গলাসহ শরীরে ২৬টি সেলাই বরগুনায় ইমামের বাড়ি থেকে ঋণ করে কেনা পালসার বাইক চুরি, দিশেহারা মোস্তাফিজুর রহমান আমতলীতে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার ‎ শিশুদের ভর্তি পরীক্ষার বিধান নিয়ে হাইকোর্টে আইনি চ্যালেঞ্জ, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা স্থগিত চেয়ে রিট লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ চালকের বেপরোয়া গতির অভিযোগ, নিহতদের মধ্যে বাসের হেলপার ও মাছ ব্যবসায়ী চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমার মর্মান্তিক মৃত্যু

ছাত্রদল নেতা রোমান ছিন্নমূল অসহায় মানুষকে নিয়ে করলেন ইফতারি

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

ছাত্রদল নেতা রোমান ছিন্নমূল অসহায় মানুষকে নিয়ে করলেন ইফতারি

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী‌তে রেলস্টেশনে থাকা অসহায় ছিন্নমূল ৬০ রোজাদার‌কে নি‌য়ে রেস্টুরেন্টে ইফতারি করলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

তারা বলেন, ইফতা‌র করার জন‌্য আমা‌দের দাওয়াত করেছি‌লেন আরিফুল ইসলাম রোমান। কিন্তু এত সুন্দর হোটেলে ইফতার করাবেন ভা‌বি নাই। এর আগে এরকম হোটেলে আমরা কখনো খাই নাই।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় শহরের পালকী চাইনিজ‌ রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহ‌ফিল হয়। এতে মোনাজাত করেন হাফেজ মো. আরাফাত।

এসময় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ রাজবাড়ী রেলও‌য়ে স্টেশ‌নের কু‌লির সর্দার মো. কালুসহ স্টেশনে থাকা ছিন্নমূল রোজাদার ব্যক্তিরা উপস্থিত ছি‌লেন।

ছাত্রদল নেতা রোমান বলেন, সমা‌জের অসহায় মানু‌ষের পা‌শে আমি আমার সামর্থ্য অনুযায়ী সব সময় থাকার চেষ্টা ক‌রি। অনেকে আছেন যারা রেস্টুরেন্টে এসে খাওয়া তো দূরের কথা, ঢোকারও সাহস পান না। আমার ইচ্ছা ছিল রমজা‌নে তাদের নি‌য়ে জেলা শহ‌রের সবচেয়ে ভালো রেস্টু‌রেন্ট ইফতার করবো। রেল‌স্টেশ‌নে থাকা অসহায় ব‌্যক্তি‌দের নিয়ে পালকী চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও রা‌তের খাবার খেয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD