1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মাকে সাথে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই

ধামইরহাটে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পলাশবাড়ি সপ্রাবি’র রেজিনা ইয়াসমিন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত

 

ধামইরহাটে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পলাশবাড়ি সপ্রাবি’র রেজিনা ইয়াসমিন

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে নওগাঁ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ৩৬নং পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রেজিনা ইয়াসমিন। ২০০৭ সালে যোগদানের পর থেকে ৬৫ ভাগ ফলাফল থেকে শতভাগে ফলাফলও ধরে রেখেছেন এই বিদ্যালয় প্রধান শিক্ষক।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় চলতি বছরেও প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের লক্ষে ধামইরহাটে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য হতে পলাশবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শ্রেষ্ঠ হলে চলতি মাসের গত ১২ সেপ্টেম্বর ১১ উপজেলার শ্রেষ্ঠদের নিয়ে জেলা পর্যায়ে বিদ্যালয়ের ফলাফল ও শিক্ষার পরিবেশসহ সার্বিক যোগ্যতার মানদন্ডে পলাশবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রেজিয়া ইয়াসমিন জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন। এই খবর ছড়িয়ে পড়লে ধামইরহাট উপজেলার শিক্ষা পরিবার আনন্দিত হয়েছেন। ইতিপূর্বে ২০১৮ সালেও জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন প্রধান শিক্ষক রেজিনা ইয়াসমিন।
২য় বার জেলা শ্রেষ্ঠত্বের অধিকারী গুনি এই শিক্ষিকা বলেন, আমার এই অর্জন আমি পুরো ধামইরহাট শিক্ষা পরিবারকে উৎস্বর্গ করছি, সকলের সহযোগিতায় ও পরামর্শের আগামীতেও ভাল কিছু করতে চাই।
ধামইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক  আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল জানান, প্রধান শিক্ষক রেজিনা ইয়াসমিন একজন অত্যন্ত দায়িত্বশীল ও শিশুবান্ধব শিক্ষক, শিক্ষার্থীদের নিজের সন্তানের চেয়েও তাকে বেশি সমীহ করতে দেখে অনেক অভিভাবক তার প্রশংসায় পঞ্চমুখ, আমরা প্রাথমিক শিক্ষা পরিবার এই ফলাফলে অত্যন্ত খুশি হয়েছি।
ধামইরহাট উপজেলা চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি মো. আজাহার আলী বলেন, ‘মান সম্মত শিক্ষা প্রদান অব্যাহত রেখে এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে, এবং আমি উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আহবান জানাবো শিক্ষার্থীদের কল্যানে তারাও যেন তাদের সেরাটা উপহার দিতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD