1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সংগ্রাম থেকে সাফল্যের শিখর: জাতীয় দলের নির্ভরতার প্রতীক স্পিনার তাইজুল ইসলামের গল্প এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় গোয়ালন্দে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, মাথা-গলাসহ শরীরে ২৬টি সেলাই বরগুনায় ইমামের বাড়ি থেকে ঋণ করে কেনা পালসার বাইক চুরি, দিশেহারা মোস্তাফিজুর রহমান আমতলীতে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার ‎ শিশুদের ভর্তি পরীক্ষার বিধান নিয়ে হাইকোর্টে আইনি চ্যালেঞ্জ, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা স্থগিত চেয়ে রিট লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ চালকের বেপরোয়া গতির অভিযোগ, নিহতদের মধ্যে বাসের হেলপার ও মাছ ব্যবসায়ী চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমার মর্মান্তিক মৃত্যু প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদের সংবাদ সম্মেলন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ ফরিদ মানিক

গোয়ালন্দে মিনিবার ফুটবল ফাইনালে ‘রোলেক্স ফুটবল দল বাহাদুরপুর চ‍্যাম্পিয়ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১০ বার পঠিত

গোয়ালন্দে মিনিবার ফুটবল ফাইনালে ‘রোলেক্স ফুটবল দল বাহাদুরপুর চ‍্যাম্পিয়ন


মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রোলেক্স ফুটবল দল বাহাদুরপুর।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বাহাদুরপুর ফারুক স্মৃতি নকশীকাঁথা আয়োজিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য সমতা থাকায় পরে টাইব্রেকারে রোলেক্স ফুটবল দল ১-০ গোলের ব‍্যবধানে ভাই বন্ধু একতা ক্লাবকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন মরহুম ফারুকের পিতা মো. শাজাহান খান।

এদিন দুজন প্রাক্তন গুণী শিক্ষক মজিবর রহমান ও আজিজুর রহমানকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

টুর্নামেন্টের আহবায়ক রেজিউল করিম রেজা’র সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রাক্তন শিক্ষক মজিবর রসমান, গোয়ালন্দ বাজার ব‍্যবসায়ী পরিষদ সহ-সভাপতি জিয়াউল হক বাবলু, সাবেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত দৌড়বীদ মো. মজিদ খান, সাবেক খেলোয়াড় জিয়াউল হাসান টিটু, মো. সাজ্জাদ হোসেন, সাইদুল ইসলাম, রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় সহকারি শিক্ষক মো. মনিরুজ্জামান মানিক প্রমুখ।

ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক ফুটবলার সুলতান মাহমুদ সবুজ, মো. জাহিদুল ইসলাম ও মো. জহুরুল ইসলাম।

অতিথিবৃন্দ চ‍্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে প্রাইজমানি ও মেডেল তুলে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD