1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ইবিতে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

ইবিতে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন হিসাববিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ সাব্বির। এতে উপস্থিত ছিলেন র‍্যালি আয়োজক কমিটি ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু মুসা ও বর্তমান সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মাদ ইসমাইল হোসেন রাহাত, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সাধারণ সম্পাদক মো. শামীমসহ অন্যান্য শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা ও সুস্থ সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানান। আয়োজক কমিটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। আমরা চাই, এই মাস আমাদের জন্য নতুন পরিবর্তনের সূচনা করুক। ক্যাম্পাসে যে অনৈতিক কার্যক্রম চলে, তা শুধু রমজানে নয়, বরং সারা বছর বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হোক। আমরা এই মাসের পবিত্রতা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করি।”

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “রমজান মাসে অন্য ধর্মের শিক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি মুসলিম শিক্ষার্থীদের জন্য খাবারের মানোন্নয়ন করতে হবে। এই বিশ্ববিদ্যালয় যে আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে, তা যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে শুধু নামেই ইসলামী বিশ্ববিদ্যালয় থাকবে, কিন্তু তার আদর্শিক ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। আমরা রমজান মাসকে সেই পরিবর্তনের একটি মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগাতে চাই।”

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই র‍্যালি রমজানের পবিত্রতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ক্যাম্পাসে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD