1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী বহনকারী দুইটি ট্রলি উপহার

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী বহনকারী দুইটি ট্রলি উপহার

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: 
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার সন্ধ্যায় রোগী বহনকারী দুইটি ট্রলি উপহার দেওয়া হয়।কামরাবাদ ইউনিয়ন  জামায়াতে ইসলামী শাখা ও উপজেলা ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে এ ট্রলি উপহার দেওয়া হয়।
ট্রলি দুটি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কামরাবাদ ইউনিয়ন শাখা ও উপজেলা ব্লাড ডোনার ক্লাব সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগীদের সেবার মান বৃদ্ধি করতে এ ট্রলি দুইটি বিতরণের উদ্যোগ নেওয়া হয়।এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম,সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া,সরিষাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল,পৌরসভা আমীর গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক আহমদ আলী,কামরাবাদ ইউনিয়ন সভাপতি মনোহর আলী,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক শামীম হোসাইন,উপজেলা ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ভিপি শহীদুল্লাহ,সহ-সভাপতি মোখলেসুর রহমান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী বলেন,দুটি সংগঠন থেকে দুটি রোগী বহনকারী ট্রলি উপহার পেয়েছি।সবাই যদি রোগীদের সেবায় এগিয়ে আসতো তাহলে রোগী সেবার মান আরো বৃদ্ধি পেত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল বলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মান বৃদ্ধি করতে ট্রলি উপহার দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD