1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, অনিয়ম-হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।

ইবাদাত কবুল ও প্রত্যাখ্যানের এ শর্তই হচ্ছে ইখলাছ – ছারছীনার পীর ছাহেব

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

ইবাদাত কবুল ও প্রত্যাখ্যানের এ শর্তই হচ্ছে ইখলাছ
– ছারছীনার পীর ছাহেব।

নিজস্ব প্রতিবেদক ঃ আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদেরকে মহান আল্লাহ তায়ালা তাঁর ইবাদত এবং আনুগত্যের নির্দেশ দিয়েছেন। তারই সাথে সাথে ইবাদাতের জন্য একটি শর্ত দিয়েছেন। যার দ্বারা বান্দার আমল এবং ইবাদাতগুলোকে যাচাই-বাছাই করা হবে। যে সকল আমল এই শর্তের অনুকূলে হবে, তা হবে গ্রহণযোগ্য। পক্ষান্তরে যে আমল এই শর্তের বিপরীত হবে, তা হবে প্রত্যাখ্যাত বা অগ্রহণযোগ্য। আর ইবাদাত কবুল ও প্রত্যাখ্যানের এ শর্তই হচ্ছে ইখলাছ। তাই ইবাদাত কবুল হওয়া বা না হওয়া সে ইবাদাতের ইখলাছের উপর নির্ভরশীল। ইবাদতের দ্বারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় ইবাদাত দ্বারা মানুষের নিকট মর্যাদা ও সম্মান পেতে চায়, লোকদের দেখানোর জন্য বা তাদের নিকট থেকে প্রশংসা কুড়াতে চায়। মনে রাখতে হবে ইখলাছ বিহীন আমলের পরিণতি খুবই কঠিন ও ভয়াবহ।

গতকাল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন ডুমুরিয়া কাঠ বাজার মাঠ প্রাঙ্গণে বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিলের আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুফতি শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুহাদ্দিস মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে ও বিশেষ করে এলাকার মুর্দেগাণদের জন্য আখেরী মুনাজাত পরিচালনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD