1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস লক্ষ্মীপুরে প্রায় ১সপ্তাহ ধরে নলকূপ থেকে বের হচ্ছে আগুন ও পানি। জনমনে আতঙ্ক বিরাজ করছে। রাজশাহীতে ভোররাতে বিদ্যুতের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী ধামইরহাটে আদিবাসীদের প্রতিবাদী র‌্যালী,মানবন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড রাজশাহীতে চাঞ্চল্যকর তাওসিফ হত্যা মামলার রায়, ৩ লাখ টাকা জরিমানা

বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৩ বার পঠিত

বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু।

মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি, রাজশাহী 

১০ ফেব্রুয়ারি সোমবার রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে পাঁচ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আখতার জামীল।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, আমরা ছোট বেলায় খেলাধুলা হলে বুঝতাম ফুটবল, ক্রিকেট, হকি , হ্যান্ডবল, ব্যাডমিন্টন আর গ্রাম অঞ্চলে গোল্লাছুট, দাড়িয়াবান্ধা। আবার পাড়ার টংদোকানের পাশে বসে কেউ কেরাম ও লুডু খেলেছে। কিন্তু নব্বই দশকের পরে শুরু হলো ভিডিও গেমস। কালক্রমে সেই ভিডিও গেমস এখন চলে এসেছে মোবাইল গেমসে। আমরা ধরেই নিয়েছিলাম সবাই ইন্টারনেটের যুগে মোবাইল গেমসে আসক্ত হয়েগেছে। কিন্তু না, এখানে যা দেখলাম তাতে মনে হচ্ছে এখনো আমাদের সবকিছু শেষ হয়ে যায়নি, সামনে আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে।

তিনি বলেন, কিছু মানুষ স্বপ্ন দেখে এবং এরা সবসময় একটা ইতিবাচক স্বপ্ন দেখে। তাদের যে রূপকথার গল্প সেটা বাস্তবায়ন করার জন্য তারা সব সময় চেষ্টা করে। এই মানুষগুলোর অধিকাংশই তরুণ। তরুণরা কখনো জরাগ্রস্থ হয় না, কী দৈহিক, কী মানসিকভাবে তারা সবসময় সতেজ থাকে। তারা সব সময় সুন্দর ও সুবর্ণ। এই তরুণদের হাতেই কিন্তু আমাদের আগামীর বাংলাদেশ। তোমাদের হাত দিয়ে এই দেশ এবং পৃথিবী পাল্টে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরিফ মো. কাফি এবং সাবেক ক্রীড়া অফিসার মো. আখতারুজ্জামান রেজা। উল্লেখ্য, এই ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD