1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নাগেশ্বরীতে দুধকুমার নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন পটিয়া ধলঘাটে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নাগরিক সমাবেশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি গ্রেফতার আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১, উদ্ধার মোটরসাইকেল ও নগদ টাকা হাইকোর্টের নির্দেশের পর মুরাদনগরে ৫০০ ড্রেজার ধ্বংস, জরিমানা ৯৫ লাখ টাকা সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত। রৌমারীতে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উদ্বোধন রৌমারীতে জোরপূর্বক ঘর দখল ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ

গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা: সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা

  • প্রকাশিতঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫২ বার পঠিত
গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা: সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা 
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব- ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা: সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। 
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, টিভিইটি কনসালটেন্ট, তৌহিদ এ্যাসোসিয়েটের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান, উপজেলা উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে এসময় বক্তারা কারিগরি শিক্ষার নানা দিক তুলে ধরেন। বর্তমান চাকরির প্রেক্ষাপট বিবেচনায় সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকেন।
শুধু দেশেই নয়, দেশের বাইরেও তাদের সুযোগ সুবিধা বেশি। এসএসসি পাশের পর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করে তারা দ্বিতীয় শ্রেণির চাকরিতে প্রবেশের সুযোগ পেয়ে থাকেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD