1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ৫টি বোমা উদ্ধার হাইমচরে ৭২ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি,ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালাল মাটি কাটার সঙ্গে জড়িতরা বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

খানখানাপুরে শহীদ জিয়া হোন্ডাকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা: চ‍্যাম্পিয়ন- কালীচরণপুর হাসেম স্মৃতি সংঘ

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৬ বার পঠিত
খানখানাপুরে শহীদ জিয়া হোন্ডাকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা: চ‍্যাম্পিয়ন- কালীচরণপুর হাসেম স্মৃতি সংঘ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর সদর খানখানাপুর ইউনিয়নে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খানখানাপুর মিনি স্টেডিয়ামে ভয়েজ অফ খানখানাপুর ইয়াং টাইগার্স আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় কালীচরণপুর হাসেম স্মৃতি সংঘ প্রথমে ব‍্যাটিংয়ে নেমে ১৮ ওভার খেলে ৫ উইকেটের বিনিময়ে ২১৭ রান করতে সক্ষম হয়। জবাবে মহসিন সুপারস্টার ক্লাব একাদশ ব‍্যাট করতে নেমে ১৭.৩ ওভার ব‍্যাটিং করে সব কয়েকটি উইকেট হারিয়ে ১৭৭ রান করতে সক্ষম হয়। ফলে কালীচরণপুর হাসেম স্মৃতি সংঘ ৪০ রানে জয়লাভ করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভালো খেলা প্রদর্শন করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন নিলয় সজল, সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পান শাহীন, সবচেয়ে বেশি উইকেট পেয়ে পুরস্কার পান মো. আরাফাত।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী সদর খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আহসান হাবিব শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ‍্যাড. মো. আসলাম মিয়া।
রাজবাড়ী সদর খানখানাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. আবুল হোসেন গাজী।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ মুসা, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক উদয়ন ইসলাম, বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রাকিবুল হাসান বাদশা, পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস, আলীপুর ইউনিয়ন বিএনপির হাফিজুর রহমান মাসুদ প্রমুখসহ আয়োজন কমিটির সদস‍্যবৃন্দ।
প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ চ‍্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসাবে মোটরসাইকেল তুলে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD