1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ৫টি বোমা উদ্ধার হাইমচরে ৭২ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি,ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালাল মাটি কাটার সঙ্গে জড়িতরা বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

আইইবি রাজশাহী কেন্দ্রের উদ্যোগে ৪ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে কম্বল বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৬২ বার পঠিত

রাজশাহী ব্যুরো ঃ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে ৪ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজশাহী আইইবি প্রাঙ্গণে ৪ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে ৪ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজশাহী আইইবি প্রাঙ্গণে ৪ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু।

রিয়াজুল ইসলাম রিজু বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যেমন পেশাজীবীদের জন্য কাজ করে, তেমনি হতদরিদ্র, অসহায় মানুষদের জন্যও কাজ করে। শুধু শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের কার্যক্রম শেষ হবে না। সামনে হতদরিদ্র মানুষের সন্তানদের লেখাপড়ার বিষয়েও অনেক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সাধারণ সম্পাদক ড. অধ্যাপক প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রাজশাহী সেন্টারের ভাইস চেয়ারম্যান (এডমিন) প্রকৌশলী মো. মনিরুজ্জামান, (একাডেমিক) প্রকৌশলী মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রফেসর মো. রবিউল ইসলাম সরকার, এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) রাজশাহী শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শিহাবুল ইসলামসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD