1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান সমবায়ের আলোয় দেশ গড়ার প্রত্যয়ে দীঘিনালায় জাতীয় সমবায় দিবস পালিত লক্ষ্মীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ছাত্রদল নেতা মাহিদুল ইসলামের মৃত্যু। চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা,শেখ ফরিদ আহমেদ মানিক এমপি হাইমচর হাসপাতালে রোগী লাঞ্ছিতের তদন্ত পটিয়ায় মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন, পটিয়া ব্লাড ফাউন্ডেশনের অক্টোবর মাসের সেরা ৩ স্বেচ্ছাসেবীকে সম্মাননা। আমতলীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সফল সমবায়ীদের সম্মাননা প্রদান বাউফলে সাবেক এমপির নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশের খাল পরিষ্কারে সড়ক বিভাগের উদ্যোগ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড : সরঞ্জামাদি ধ্বংস।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড : সরঞ্জামাদি ধ্বংস

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি 

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর বন বিভাগের আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭জনকে পৃথক মেয়াদে কারাদন্ড এবং ১২টি মিনি ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনে ব্যবহৃত সকল সরঞ্জামাদি ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

এসময় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা এই অভিযানে অংশ নেয়।

অভিযানকালে চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় বন বিভাগের জায়গা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে উপজেলার চাঁদগাঁও গ্রামের মবিনুর আলম (৩৬),নজরুল ইসলাম (৩৮), শাহজাজান মিয়া (৩৫), নন্নী গ্রামের বিল্লাল হোসেন (৪২), হাশমত আলী (৪৫), আন্ধারুপাড়া গ্রামের অনিল (৩২) এবং শেরপুর সদর উপজেলার কালিবাড়ি বাজারের সুরেশ চন্দ্র দাস (৪০) কে আটক করা হয়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের মধ্যে শাহজাহান ও অনিলকে ৩ মাসের এবং বাকী ৫ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় শ্যালুচালিত ১২টি মিনি ড্রেজার, ৯টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করা সহ এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD