1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ৫টি বোমা উদ্ধার হাইমচরে ৭২ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি,ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালাল মাটি কাটার সঙ্গে জড়িতরা বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

গোয়ালন্দে উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৩১ বার পঠিত
গোয়ালন্দে উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল পর্যায়ে দৌলতদিয়া মডেল হাই স্কুল ও গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয় এবং কলেজ পর্যায়ে সরকারি কামরুল ইসলাম কলেজ ও রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ অংশ নেয়।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রথমে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা শেষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় দৌলতদিয়া মডেল হাই স্কুল।
কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ এবং রানার্স আপ হয়েছে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মহিত হীরা, ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, সাংস্কৃতিক কর্মী নির্মল কুমার চক্রবর্তী সহ স্কুল, কলেজের প্রধানগণ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তঃস্কুল পর্যায়ে ৩ জন ও কলেজ পর্যায়ে ৩ জন ।
অনুষ্ঠানে সার্বিক ভাবে দায়িত্বপালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD