1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ইবি ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি সিফাত, সম্পাদক শামীম।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পঠিত

ইবি ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি সিফাত, সম্পাদক শামীম

তারিকুল ইসলাম, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিন ইয়ামিন সিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম।

অনুষ্ঠানটি সৈয়দ ওসমান বিন হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. নাসির মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুবায়ের আহমেদ।

নবনির্বাচিত সভাপতি বিন ইয়ামিন সিফাত বলেন, “ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য একটি বড় সুযোগ। আমি ভোলার শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে এবং তাদের মধ্যে একতা ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে চেষ্টা করবো। সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও অর্থবহ করতে শিক্ষা, সংস্কৃতি এবং মানবিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব।”

সাধারণ সম্পাদক মো. শামীম বলেন, “আমাকে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য হবে ভোলার শিক্ষার্থীদের উন্নয়ন ও তাদের কল্যাণে কাজ করা। সংগঠনকে আরও এগিয়ে নিতে এবং সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রসঙ্গত, ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি বৃহৎ সংগঠন। এটি ভোলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করার পাশাপাশি কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD