1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবলে চ‍্যাম্পিয়ন রুবেল স্মৃতি সংঘ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.6135417, 0.6135417); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 37.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবলে চ‍্যাম্পিয়ন রুবেল স্মৃতি সংঘ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর নতুন পাড়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলার নির্ধারিত সময়ে দুদল গোল করতে ব‍্যর্থ হওয়ায় পরে টাইব্রেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে রুবেল স্মৃতি সংঘ ২-১ গোলে শামীম একাদশকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের জিহাদ ভালো খেলা পরিদর্শন করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ এবং টুর্নামেন্ট জুড়ে ভালো খেলা প্রদর্শন করে ম‍্যান অব দ‍্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রানার আপ দলের রবিন শেখ।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব‍্যাংক গোয়ালন্দ শাখার ম‍্যানেজার মো. সোহরাব হোসেন।
এসময় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব‍্যাংকের লোন অফিসার আব্দুর বারী, স্থানীয় বাসিন্দা মো. লিটন শেখ, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, উপদেষ্টা হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখসহ নতুন পাড়া যুব সংগঠনের অন‍্যান‍্য নেতৃবৃন্দ, দর্শকমন্ডলী।
প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। এদিন চ‍্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সৌজন্যে জার্সি বিতরণ করা হয়।
ফাইনাল খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সহকারি পরিচালক ছিলেন মো. জাহিদ সরদার ও মো. সাইদুল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD