
কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুনরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন!!
মোঃজোনায়েদ হোসেন,কিশোগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুনরাই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রীরা।জানা যায় দুর্নীতি রাখব না দুর্নীতি সইব না এই স্লোগান বলে গত ৫ জানুয়ারি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বণিক এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রীরা। গতকাল সকাল ১০টা ৩০ মিনিটে স্কুল প্রাঙ্গনে এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাধারন শিক্ষার্থীরা।এই সময় স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ফইজুন নাহার জানায় প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এর আগেও আমরা আন্দোলন করে ছিলাম বলে জানান। ঐ সময় আন্দোলনের পরিপেক্ষিতে তখন তাকে তার পদ হতে সাময়িক ভাবে প্রত্যাহার করা হয়েছিল। এবং জেলা প্রশাসক কৃতক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন৷স্কুল সূত্রে জানা যায় গত দুই দিন আগে স্কুলের ইমেইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে পুনঃবহালের জন্য একটি চিঠি আসে। এই খবর শুনে স্কুলের ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে আবারও আন্দোলনের ডাক দেয়। তাদের দাবি আবারও যদি দুর্নীতিবাজ এই প্রধান শিক্ষককে পূনর্বহাল করা হয় তাহলে তা কোনভাবেই মেনে নিবে না ছাত্রীরা। শিক্ষার্থীর দাবি একটাই তাকে যেন স্থায়ীভাবে বহিষ্কার করে নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এই আন্দোলনে বিষয়ে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।উল্লেখ্য গত ৬-১০-২০২৪ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকারা রেজুলেশন এর মাধ্যমে প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বণিকের বিরুদ্ধে অনাস্থা প্রদান করে।