1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় বিশাল মানববন্ধন

মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্দোষ কিশোর মাসুদ ও রায়হানকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্বজন ও এলাকাবাসী।

এ সময় ঘন্টাব্যাপি চলা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নিহত রায়হান আলীর পিতা আব্দুর রহিম, ভাই জাহাঙ্গীর, মাসুদ রানার পিতা এজাবুল হক প্রমুখ।

সমাবশে বক্তারা বলেন, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসাব করার একটি ভিডিও ছড়িয়ে দেয়ার বিরোধের জেরে ঘটনার সাথে জড়িত না থাকলেও শুধু মাত্র খোলসী গ্রামে বাড়ি হওয়ায় দুই ছাত্র রায়হান ও মাসুদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মল্লিকপুর গ্রামের কয়েকজন বখাটে। এদিকে ঘটনার চারদিন অতিবাহিত হলেও হত্যাকান্ডে জড়িতদের প্রকৃত কাওকে আটক করতে পারেনি পুলিশ। আর তাই আগামী ৭২ ঘন্টার মধ্যে জড়িতদের আটক করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন এলাকাবাসী।

এ সময় নিহত দুই কিশোরের পরিবারের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক কারনে বা জয় বাংলা লেখার কারনে নয়, বরং দুই গ্রামের দুটি কিশোর গ্রুপের বিরোধের জেরেই প্রাণ গেছে তাদের।

তবে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আন্দোলকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, চাকরির সুবাদে এই এলাকাতে এলেও রায়হান মাসুদ আমার ছেলের মতো। সুতরাং তাদের পিতার কষ্ট আমি অনুধাবন করি যত দ্রুত সম্ভব এই নিশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরন করা হবে। তবে এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে যে দুইজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

আন্দোলনের সময় এলাকাবাসী মল্লিকপুর বাজারে মন্ডল পেট্রোল পাম্পের সামনের রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায় তিন ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। ফলে বন্ধ হয়ে যায় ছোট বড় বিভিন্ন পরিবহণ। পরে পুলিশের পক্ষ থেকে আসামী চিহ্নিত করা হয়েছে জানিয়ে দ্রুত হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে রাত সাড়ে ৭টায় সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে খোলসী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মল্লিকপুর বাজারে গিয়ে শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD