1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমার মর্মান্তিক মৃত্যু প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদের সংবাদ সম্মেলন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ ফরিদ মানিক হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রশাসনের সহায়তা লক্ষ্মীপুরে ৪ মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার,আদালতে জবানবন্দি দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে সুনামগঞ্জে নারী অগ্রগতি,প্রকল্পের সূচনা। কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার শায়েস্তাগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে আ’লীগের মিছিল,প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার।

মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব এডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে গণসংযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩২১ বার পঠিত

মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব এডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে গণসংযোগ

মেহেরপুর প্রতিনিধি ঃবিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন গ্রামে গণসংযোগ।
মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব এডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। এসময় তারা যাদবপুর, রাজাপুর, বেরাকপুর ও রাধাকান্তপুর এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

স্থানীয় নেতাকর্মীদের সাথে গণসংযোগে অংশগ্রহণ করেন এ সময় স্থানীয় নেতাকর্মীরা জেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব মোঃ কামরুল হাসান ও যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা দেন।

এ সময় এডভোকেট কামরুল ইসলাম বক্তব্য রাখেন তিনি বলেন, ফ্যাসিজ স্বৈরাচার হাসিনা সরকারের আমলে জনগণ শান্তিতে ঘুমাতে পারেনি। অনেক মায়ের বুক খালি করে দিয়েছে স্বৈরাচার শাসক দলের প্রশাসন। আমরা মনে করি, এই অন্যায়ের সঠিক বিচার হওয়া উচিত। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি, কারণ হাসিনা সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।

আমরা একটি শান্তিপূর্ণ ভোটের পরিবেশ চাই, যেখানে জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে প্রতিকে ভোট দিতে পারি। একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা অটল থাকবো।

এছাড়াও তিনি জনগণের মতামত শোনার পাশাপাশি তাদের সমস্যা ও প্রত্যাশা নিয়ে কথা বলেন।
এসময় মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননসহ বিএনপি’র অংগ সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD