1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

চাঁপাইনবাবগঞ্জের সেটেলমেন্ট অফিসার আকবর ও আলমগীরের দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন। দৈনিক নয়া কণ্ঠ    

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৭১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের সেটেলমেন্ট অফিসার আকবর ও আলমগীরের দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর মৌজার অনেক অসহায় কৃষকের  প্রায় ২০০ একর জমি টাকার বিনিময়ে অন্যদের নামে রেকর্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা।

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড়সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মোঃ ইমাজ উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৬৭ নং দেবীনগর মৌজায় ২০০৮ ভূমি জরিপ শুরু হয়ে শেষ হয় ২০১৫ সালে। এরপর ২০১৬ হইতে ২০২২ সাল পর্যন্ত রাজশাহী সেটেলমেন্ট দিয়ারা অপারেশন রাজশাহী অফিসে ভারপ্রাপ্ত করে আকবর হোসেন ও সিট কিপার আলমগীর হোসেন, দুর্নীতি করে অর্থের বিনিময়ে দেবীনগরের ভূমিদস্যু ওসমান গনি, রেজাউল করিম, আব্দুর রহমান, আব্দুল আজাদ, কামরুজ্জামান, তাজিমুল হক, তৈমুর রহমান, আখতারুজ্জামানের সহিত সক্ষতা গড়ে তাহাদের নামে বেনামে গরিব অসহায় অশিক্ষিত সহজ সরল ব্যক্তিগণের খতিয়ান হতে জমি কর্তন করে তাদের খতিয়ানে রেকর্ড করেন এবং কোন কোন খতিয়ানে তাদের নাম অবৈধভাবে অন্তর্ভুক্ত করেন।

তিনি আরো বলেন, ভূমিদুষ্যদের সাথে চাহিদা মত বিভিন্ন খতিয়ান হইতে জমি কর্তন করে টাকার বিনিময়ে ফ্রাড করে রেকর্ড প্রদান করেছেন। এ বিষয়ে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন , প্রকাশনা প্রিন্ট খতিয়ান প্রাপ্তির পর জানতে পেরে ফ্রড কোরিয়া জমি কর্তন করা হয়েছে , এরপর আমরা আমাদের জমি ফেরত পেতে, ঢাকা সেটেলমেন্ট অফিস ও রাজশাহী সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার জেলা প্রশাসক রাজশাহী , জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ,  রাজশাহী দুর্নীতি দমন কমিশন, বরাবর প্রতিকার চেয়ে আবেদন করলেও কাঙ্খিত কোন ফল পাওয়া যায়নি। মর্মে সেই সকল খতিয়ানের মালিকগণ সঠিকভাবে রেকর্ড পাওয়ার জন্য চার্জ অফিসার রাজশাহী দিয়ারা সেটেলমেন্ট অপারেশন বরাবর দরখাস্ত করিলে, ভূমিদস্যুগণ সিট কিপার আলমগীর হোসেনের পরামর্শে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ দিয়ে দরখাস্ত করিয়া রেকর্ড সংশোধন করতে বাধাগোস্থ করেছেন। এ সময় তিনি ভূমি উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করে কামনা করে গরিব অসহায় মানুষদের জমি ফেরত পেতে আকুল আবেদন জানান।

তবে এ বিষয়ে সেটেলমেন্ট রেকর্ড কিপার আকবর হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, তবে সিট কিপার আলমগীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের জরিপ শেষে ঐ মৌজার সকল প্রকার সিট ঢাকায় হেড অফিসে পাঠানো হয়েছে, হেড অফিসে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দিবেন। আপনারা টাকার বিনিময়ে ফ্রাড করে অন্য জনের নামে রেকর্ড করেছেন জানতে চাইলে। তিনি বলেন, এটা অভ্যন্তরীণ  বিষয় এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD