1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

স্বস্তি চাই – এম, আলমগীর হোসেন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

স্বস্তি চাই

এম, আলমগীর হোসেন

বাড়ায় যারা লাগাম ছাড়া
নিত্য পণ্যের দাম,
শক্ত করে ঘাড়টা ধরে
বের কর সবনাম।
দিনে দিনে বাড়ছে মনে
আম জনতার রোষ,
আগুন থামাও বাজার বাঁচাও
বের করো কার দোষ।
উচ্চ বিত্ত করে নৃত্য
অজানা কোন আয়ে,
মধ্যবিত্ত ভোগে নিত্য
কয়না লাজে ভয়ে।
দিনমজুরে কামাই করে
হয়না বাজার তাতে,
স্বল্প আয়ে অল্প খেয়ে
বাঁচে লবণ ভাতে।
থাকতে সময় আয় ফিরে আয়
ভেঙে সিন্ডিকেট,
স্বস্তিতে চাই ডাল মোটা ভাত
চাইনা মিনিকেট।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD