
মেহেরপুর জেলা বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি ঃ৭ই নভেম্বর জাতীয় সিপাহী জনতা বিপ্লব দিবস সফল করার লক্ষ্যে,মেহেরপুর জেলা বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে মেহেরপুর সদর উপজেলার রুদ্রনগর, শোলমারি ও শুভরাজপুর গ্রামে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।
এছাড়াও এসময় জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নজরুল ইসলাম,জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাভলু, যুবদল নেতা উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সানিসহ ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।