1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্মার্ট পরিবহন ব্যবস্থাই হতে পারে নতুন ঢাকার পরিচয় আজ ১২ রবিউল আউয়াল: দৌলতদিয়া খানকা শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিল ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে এনাম চৌধুরীর মতবিনিময় শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যায় নিউজ শেয়ার করায় সরানো হলো,বাংলাদেশের একজন সৎ নীতিবান সাহসী পুলিশ কর্মকর্তা কে। রাজবাড়ী কালুখালী মহিলা কলেজের অগ্রযাত্রায় এমপির আশ্বাস, গুরুত্ব পেল এমপিওভুক্তি ও জাতীয়করণ বালিয়াকান্দিতে হ্যান্ডবলের নতুন সম্ভাবনা, প্রীতি ম্যাচে জংগলকে হারাল হ্যান্ডবল একাডেমি বাঘারপাড়ায় সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক “ বাঘারপাড়ায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত “

প্যাসিভ স্মোকার – শাহজালাল সুজন

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

প্যাসিভ স্মোকার

শাহজালাল সুজন

গায়ের গড়ন ছেলের মতো
দেখতে আস্ত মেয়ে,
নিকোটিনের কালো ধোঁয়া
লিপস্টিক ঠোঁট ছেয়ে।

মর্ডান যুগে ভার্সিটিতে
সিগারেট খায় দেখি,
ঢাকা শহর আলগা এখন
সবই যেন মেকি।

জিন্স পরা এক মেয়ের কাছে
জিজ্ঞেস যখন করি,
এক্টিভ স্মোকার নয়তো ভাইয়া
প্যাসিভ স্মোকার স্যরি।

চটাং করে পাশ কাটিয়ে
গেলো হঠাৎ চলে,
ভ্যাবাচ্যাকা খেয়ে দেখি
বসলো তাদের দলে।

প্যাসিভ এক্টিভ ইনকামে হয়
আমি শুনে আসছি,
নরম ঠোঁটে নিকোটিন বিষ
ধোঁয়ার সাথে ভাসছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD