1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিসি: আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিসি: আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই

রাজশাহী ব্যুরো  ঃরাজশাহীর নবাগত জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেছেন, দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে এখন থেকে একসঙ্গে কাজ করতে চাই। এক্ষেত্রে আমাদের অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন আর ক্ষমতার দাপট না দেখাই। না হলে ভবিষ্যতে আমাদেরও একই পরিণতি হবে। আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই। নতুন কর্মস্থল রাজশাহীতে যোগদান উপলক্ষে আজ  মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিসি আফিয়া আখতার বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইনানুযায়ী কাজ করতে চাই। আমাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের ভুল থাকলে, আপনারা সুধরে নেবেন। এখন থেকে সবাইকে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। আর প্রতিটি পদক্ষেপে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সমষ্টিগত স্বার্থে পাশাপাশি থেকে আমরা সব বৈষম্যনিরসনে কাজ করব।

জেলা প্রশাসক আরো বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক ও চোখ। তাই এই চোখ যেন কখনো একপক্ষ হয়ে কাজ না করে। শিগগিরই আমরা এই রাজশাহী জেলার বিভিন্ন দফতরের অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা করব। সঠিক সিদ্ধান্ত নিতে কোনোভাবেই সময়ক্ষেপণ করা হবে না। তবে সরকারি দফতরের সংবাদ পরিবেশনের আগে তথ্যগুলো অবশ্যই সঠিকভাবে যাচাই-বাছাই করে নেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় ডিসি সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। উন্নয়ন ও সংস্কারসহ সব সরকারি কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময়কালে সাংবাদিকরা রাজশাহীর বিভিন্ন হাট-বাজার ও বালু ঘাট ইজারার অনিয়ম দূর করা, ইজারা দেওয়া খালগুলো উন্মুক্ত করে দেওয়া, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছতা নিশ্চিত করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, যানজটমুক্ত সহ ফুটপাত উচ্ছেদ , ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদারসহ প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।

উল্লেখ্য, নতুন জেলা প্রশাসক আফিয়া আখতার ৩ নভেম্বর রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে যোগদান করেন। তিনি যশোর জেলার কোতোয়ালি থানায় জন্মগ্রহণ করেছেন। তিনি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এসএসসি পাস করেন। ১৯৯৫ সালে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। সেখানে ১৯৯৮ সালে অনার্স ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। আর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD