1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত মহেশপুরে সফল উদ্যোক্তা হাবিবুরের চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ফুলবাড়ীর আলাদীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ

নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামী আটক, অস্ত্র উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামী আটক, অস্ত্র উদ্ধার

সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা প্রতিনিধি-

নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামী ও শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
শনিবার (২ নভেম্বর) বিকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক তথ্যটি নিশ্চিত করেন।
আটকৃত ব্যক্তি হলেন, শহরের সাটিরপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে লিমন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, সে নরসিংদী মডেল থানার একটি হত্যা মামলার পলাতক আসামী।পলাতক অবস্থায় সে নরসিংদী সহ আশপাশ এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াতো। বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (বিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শুক্রবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের দত্তপাড়া (লঞ্চ ঘাট) এলাকায় অভিযান চালিয়ে লিমনকে আটক করতে সক্ষম হোন। প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে তার ব্যবহৃত অস্ত্রের কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে শহরের দক্ষিন সাটিরপাড়ার জাঙ্গালিয়া এলাকার মগার বাড়ি হতে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন পুলিশ। আরও জানা যায়, আটকৃত লিমন একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তাহার বিরুদ্ধে নরসিংদীসহ আশপাশের থনায় হত্যা সহ ৭ (সাত) টি মামলা রয়েছে। পরে তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করে পুলিশী প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD