1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

সদরপুরে ৯ জেলের কারাদণ্ড। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

সদরপুরে ৯ জেলের কারাদণ্ড

সদরপুর থেকে শিমুল তালুকদার

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ জেলে কে আটক করেছে। আজ মঙ্গলবার বিকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলে কে ৭ দিনের বিনাস্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। কারাদণ্ড শেষে আসামীদের ফরিদপুর জেল হাজতে প্রেরন করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী হাকিম জানান, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে।

আটককৃত জেলেরা হলেন, আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩২), খোকন খা (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)।

এর চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ও শিবচর উপজেলার  বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সদরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানকালে অসাধু জেলেদের নিকট থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ উপজেলার কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিরতরণ করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD