1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বৈষম্য বিরোধী ছাত্র ও পরিচয় সংস্কৃতির যৌথ আয়োজনে রাজশাহীতে বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ স্মৃতি সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার পঠিত

বৈষম্য বিরোধী ছাত্র ও পরিচয় সংস্কৃতির যৌথতায় রাজশাহীতে বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ স্মৃতি সভা অনুষ্ঠিত

জিয়াউল কবীর:

রাজশাহীতে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে পরিচয় সংস্কৃতি সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী কলেজের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলী রায়হানের পিতা মোসলেম উদ্দীন।

এসময় আরেক শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হকও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, কথাশিল্পী ও সাংবাদিক ড. নাজিব ওয়াদুদ, প্রফেসর ড. শিখা সরকার, কবি সায়ীদ আবুবকর। আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সালাউদ্দিন আম্মার,আব্দুর রহিম ও রাজশাহীর
সাংবাদিক সোহেল মাহবুব,সাদিকুল ইসলাম স্বপন,জিয়াউল কবীর স্বপন প্রমুখ

অনুষ্ঠানে প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ড. আবু নোমান।

সভায় বক্তারা, সাংস্কৃতিক আধিপত্যবাদ, রাজনৈতিক আধিপত্যবাদকে মোকাবেলায় লেখালেখির গুরুত্বারোপ তুলেন ধরেন। বৈষম্য মুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য জুলাই বিপ্লবের চেতনায় আগামি দিনের অন্যায় অবিচার দূর্ণীতি মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। পরিশেষে অত্র কলেজ ও বৈষম্য বিরোধী ছাত্ররা দ্রোহের কবিতা ও আন্দোলনের স্মৃতি মন্থন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD