1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহানগরীর ভদ্রার মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ   

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

রাজশাহী মহানগরীর ভদ্রার মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে  মোসা. মারিয়া আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি রাজশাহীর মেহেরচন্ডী দায়রা পার্ক এলাকায় দিনমজুর হাসিম উদ্দিনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রাজশাহী আসা একটি বাস ভদ্রা মোড়ে একটি অটোরিকশায় ধাক্কা দিলে শিশুটি রিকশা থেকে ছিটকে পড়ে যায়। বাসটি তখন শিশুটির ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বলছেন, বাসটি দ্রুতগামী চলার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, বাস টার্মিনাল নওদাপাড়াতে নির্মিত হলেও চাঁদাবাজদের দৌরাত্ম্যের কারণে দীর্ঘদিন থেকে ভদ্রা মোড়ে বাস কাউন্টার ও বাস স্টপেজ চালু রয়েছে । নগরবাসী প্রশাসনের কাছে ভদ্রা হতে বাস কাউন্টার নওদাপাড়া টার্মিনালে স্থানান্তরে সরানোর জন্য দাবি তুল্লেউ টা বাস্তবায়িত হয় নি । এতে করে জনগণের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে । এর আশু প্রতিকারের জন্য স্থানীয় নাগরিকগণ জোর দাবি জানান । তাছাড়া নগরীর বিভিন্ন এলাকায় এমন সড়ক দুর্ঘটনা বারবার ঘটছে। তারা জানান, যথাযথ পদক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে বিচার না হওয়া পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখবেন। প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৪.২০ মিনিট পর্যন্ত ) ভদ্রা মোড় এলাকা অবরুদ্ধ অবস্থায় ছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD