1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনির পর গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনির পর গ্রেপ্তার,,

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় কওমী মাদ্সার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তৌফিকুল লাটা (২৮) নামে এক যুবককের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কাশিতাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রামের লোকজন তাকে গণপিটুনি দেয়। সে কাশিতাড়া গ্রামের আজিজুর রহমান কালুর ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি কওমী মাদ্রাসায় ওই ছাত্রী পড়ালেখা করতো। গত রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে সে মাদ্রাসায় পড়ালেখা করতে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে তৌফিকুল মাদ্রাসা থেকে ডেকে নিয়ে গিয়ে গ্রামের পাশে আমবাগানে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে তৌফিকুলকে আটক করে জানতে চাইলে সে ধর্ষনের কথা শিকার করে। এসময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করে। পরে তারা গণপিটুনির শিকার ওই যুবককে আহত অবস্থায় পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা ঘটনার সত্যতা শিকার করে জানান, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় মামলা করেছেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত তৌফিকুল কে সোমবার পুলিশ হেফাজতে জেলা সদর হাসপাতালে চিকিৎসা করে জেল হাজতে পাঠানো জন্য প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD