1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত
গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে যুবদলের দুইটি গ্রুপ যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক‍্যাম্প ও আলোচনা সভার আয়োজন করে।
রোববার (২৭ অক্টোবর) বেলা ১১ টা থেকে দিনব্যাপী গোয়ালন্দ বাসস্ট‍্যান্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিকেলে আলোচনা সভার আয়োজন করে গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান ও পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডলের নেতৃত্ত্বাধীন গ্রুপ।
ফারুক দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল। এ সময় গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব ও পৌর যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম গ্রুপের নেতৃত্বে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এ উপলক্ষে বিকেল ৩ টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে সমবেত হয়ে বিকেল ৪ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম ঝন্টু। শোভাযাত্রায় যুবদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD