ও কালো কোকিল তোরে সুধায় হায় সবার দেখি বাসা আছে তোর কেনোরে নাই। সবাই নিজে বাসা বাঁধে খড় কুটো নিয়ে, তুই কেনো ডিম পাড়িস অন্যের বাসায় গিয়ে। তোর গানের সুরে মোহিত করে মানুষের দেহ মন, বাসা বিহীন সুর তুলিশ তুই এ কেমন তোর ধরন।