1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

রাজশাহীতে কম দামে ডিম বিক্রয় করছেন ভলেন্টিয়ার্স অব রাজশাহী নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

রাজশাহীতে কম দামে ডিম বিক্রয় করছেন ভলেন্টিয়ার্স অব রাজশাহী নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন।

রাজশাহী ব্যুরো ঃগতকাল সোমবার ২১ অক্টোবর বিকাল ৪ঃ০০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রাজশাহী মহানগরের সাহেব বাজার জিরো পয়েন্টে বড় মসজিদের পাশে একটি জায়গায় মানুষের জটলা। রীতিমতো হইচই পড়ে যাওয়া জায়গাটিতে গিয়ে দেখা গেল, ‘ভলান্টিয়ার্স অব রাজশাহী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বল্পমূল্যে ডিম বিক্রি করছে। আর তাতেই ক্রেতারা হুমড়ি খেয়ে ডিম কিনছেন।

তরুণদের এই সংগঠন আজ সোমবার রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট ছাড়াও নগর ভবন ও মনিচত্বর এলাকায় একই দামে ডিম বিক্রি করেছে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনটি বুথে তারা ১০ হাজার ডিম বিক্রি করছেন। সংগঠনটির একজন সদস্য জানান , খামারিদের কাছ থেকে সরাসরি ডিম এনে বিক্রি করছেন। লাল রঙের ফার্মের ডিম ৪৮ টাকা হালি, আর এক ডজন ১৪২ টাকায় এবং এক খাঁচা (৩০টি ডিম) ৩৫২ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

ক্রেতারা বলছেন, বাজারে ডিমের দাম অনেক বেশি। এ জায়গায় এসে তাঁরা দেখেন, ডিমের হালিতে ছয় থেকে আট টাকা পর্যন্ত কম। অথচ আজ বাজারে খুচরায় ৫৬ থেকে ৫৮ টাকা পর্যন্ত লাল ডিম বিক্রি হচ্ছে।

আবদুল আউয়াল নামের এক ক্রেতা বলেন, সাহেব বাজার এলাকায় একটি কাজে এসেছিলেন। হঠাৎ ভিড় দেখে তিনি গিয়ে দেখেন, ডিম বিক্রি হচ্ছে। তিনি সেখান  থেকে চার হালি ডিম কিনেছেন। বাজারদরের চেয়ে  ভলান্টিয়ার্স অব রাজশাহীর নিকট হতে  কম দামে ডিম কিনে তিনি খুশি বলে জানান।

সংগঠনের সভাপতি যুবায়ের দৈনিক নয়া কণ্ঠের প্রতিবেদককে  বলেন , নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে ডিমটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। নানা রকম সিন্ডিকেটের কথাও শোনা যাচ্ছে। সেই জায়গা থেকে তাঁরা উদ্যোগ নিয়ে সরাসরি খামার থেকে ডিম এনে বিক্রি করছেন এবং তিনি আরো জানান  রাজশাহী ডিম ডিলার ডিএস এন্টারপ্রাইজ-এর প্রোপাইটার আব্দুল করিম (দোয়েল) এর মাধ্যমে তাঁরা ডিম নিয়ে এসেছেন। এতে তাঁদের শুধু ভ্যানভাড়া ও ঠোঙার খরচ হয়েছে।

তাছাড়া তারা আরো বলেন, যেসব নিত্যপণ্যের দাম মানুষের সাধ্যের বাইরে যাবে, সেগুলো তাঁরা বিক্রির তালিকায় রাখবেন। তাঁরা আগামীকাল মঙ্গলবার হড়গ্রাম, লক্ষ্মীপুর ও জিরোপয়েন্টে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিম বিক্রি করবেন।

এ উদ্যোগের ফলে বাজারে প্রভাব পড়বে বলে মনে করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলার সহকারী পরিচালক মাসুম আলী। তিনি গণমাধ্যমকে বলেন, যখন বাজারে কোনো পণ্যের দাম বেড়ে যায়, তখন সেই পণ্য খামার বা মাঠপর্যায় থেকে এনে যদি কেউ সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে, তাতে অবশ্যই বাজারে প্রভাব পড়বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD