1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

প্রেম

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৭১ বার পঠিত

জীবনে যদি কখনও আঁধার ঘনিয়ে আসে,
সবকিছু তখন স্থির হয়ে যাবে!
তখন মনে পড়বে অতীতের কথাগুলো,
মনে পড়বে পুরনো স্মৃতিগুলো!

তুমি যদি সেদিনের সেই প্রথম মুহূর্তটির কথা মনে কর
যা ঘটেছিল তোমার আমার মাঝে,
মনে কি পড়ে প্রিয় সেই রাতের কথা?
তুমি বলেছিলে;
কিছুক্ষণের মধ্যেই গান বন্ধ হয়ে যাবে,
আমরা দুজনে হাতে হাত ধরে,
শহরের মধ্য দিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকব।
আমরা মাঝে মাঝে থেমে যাব।
একে অপরের মাঝে ডুবে যাব!
তারপর মনের অজান্তে যখন
সত্য বেরিয়ে আসবে হৃদয়ের মাঝে,
তখন অনুভবে বিশ্বাস নিশ্চিত হবে।

যেখানে তোমার কোনো দ্বিধা ছিল না,
ছিল না মনের বাঁধা।
পারোনি চলে যেতে আমায় একা ফেলে,
সেই নিঝুম রাতে।
যে রাত ছিল শুধু তোমার আর আমার।
তুমি বলেছিলে;
জীবনে এমন সময় হয়ত আর কোনোদিন আসবে না
আজ যখন এসেছে তাহলে,
শুধু অনুভবে হৃদয় দিয়ে শুধু ভালোবাসো আমাকে
আমার হাত তোমার বুকের মাঝে ধরো,
অনুভব কর আমার হৃদয়ের স্পন্দন,
তুমিও কি আমার মতো অনুভব করছ!
তাহলে দেরি কেন?
কিছুক্ষণের মধ্যেই রাত শেষ হয়ে গিয়েছিল!
দেখেছিলে দুই নয়ন মেলে জীবনের সেই
সঙ্গী, আমাকে।
ভাবছো বসে একা একা সেই মধুময় সময়টুকু।
হঠাৎ আমায় একা ফেলে,
কোথায় তুমি চলে গেলে।
বলবে না কেউ আর আমারে
ভালোবাসো তুমি মোরে।

আমি থাকব না তোমার পাশে,
বাজবে বিরহের গান আমার মনে,
সাজবে তুমি নতুন করে,
পড়বে না আর চোখের জল।
জানবে না কেউ মনের কথা,
ভিজে যাবে না চোখের পাতা।
নতুন করে আসবে জোয়ার,
তোমার হৃদয় মাঝে।

চলবে তরী পাল তুলিয়ে,
বাজবে বাঁশি মধুর সুরে।
গাইবে তুমি গুণগুণিয়ে নতুন করে গান।
চলবে জীবন এমন করে,
সংসার হবে নতুন করে,
ভুলে যাবে সবকিছু,
থাকবে না কেউ তোমার পিছু,
স্মৃতিটুকু মুছে যাবে যদি সুখি হও।

তা না হলে জীবন ভরে,
থাকতে হবে অন্ধকারে,
বলবে না কেউ নতুন করে,
ভালোবাসি আমি তোমারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD