1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত মহেশপুরে সফল উদ্যোক্তা হাবিবুরের চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ফুলবাড়ীর আলাদীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ যশোর সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৮৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

আরএমপি ‘র ডিবির অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার , গ্রেফতার -১। দৈনিক নয়া কণ্ঠ         

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৮০ বার পঠিত

আরএমপি ‘র ডিবির অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার , গ্রেফতার -১।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: ইব্রাহিম (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মিস্ত্রীপাড়া তারাপুর শাহাপাড়া এলাকার শায়েদ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিমটি গতকাল দুপুর সোয়া ৩ টায় চন্দ্রিমা থানার কেচুয়াতৈল  এলাকার অভিযান পরিচালনা করে আসামি ইব্রাহিমকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবত  চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আড্ডা  এলাকা থেকে গাঁজা  সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD