1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, নারীসহ আটক-৩। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, নারীসহ আটক-৩

রায়পুরা, নরসিংদী জেলা প্রতিনিধি–

নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার বেলাব উপজেলার নারায়ণপুরের পাতিলাধোয়া এলাকা হতে ১০ কেজি এবং একই উপজেলার আমিনপুর মাজার গেইট এলাকা হতে ৮ কেজি গাঁজা সহ মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সালমা আক্তার (২৩), মোরসেদুল ইসলাম (২৬) ও জাহিদুল ইসলাম (৪০) কে আটক করা হয়।
সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান জানান, মঙ্গলবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলমের নির্দেশে “খ” সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার পাতিলাধোয়া এলাকা হতে মাদক কারবারি মোরশেদুল ইসলাম ও সালমা আক্তার কে ১০(দশ) কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। একই টিম অপর আরেক অভিযানে একই উপজেলার আমিনপুর মাজারগেট এলাকা হতে জাহিদুল ইসলাম কে ৮ (আট) কেজি গাঁজাসহ আটক করেন। তিনি আরও জানান, আটককৃতদ্বয় চিহ্নিত মাদক কারবারি। তারা বিভিন্ন সময় আশপাশের জেলা হতে মাদক ক্রয় করে বিক্রি করে আসছিলো। পরে পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকৃতদ্বয়দের বিরুদ্ধে বেলাব থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন বলেও তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD