1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে আ’লীগ নেতা ডাবলু গ্রেফতার ৫ দিনের রিমান্ডে। দৈনিক নয়া কণ্ঠ       

  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

রাজশাহীতে আ’লীগ নেতা ডাবলু গ্রেফতার ৫ দিনের রিমান্ডে

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৪ অক্টোবর) রাতে নওগাঁ জেলার সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ডাবলু সরকারকে পাঁচ দিন ও যুবলীগ কর্মী গ্রেফতার জহুরুল হক রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার (৫ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক মো. আবদুর রফিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দিন গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে। মামলা দুটি তদন্ত করছেন আরএমপির মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।

আবদুর রফিক আরো বলেন, আদালতে ডাবলু সরকারের সাত দিন ও রুবেলের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ডাবলু সরকারের পাঁচ দিন ও রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তদন্ত কর্মকর্তা আদালত থেকেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন।

এর আগে শুক্রবার রাতে নওগাঁ থেকে মহানগর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারকে গ্রেফতার করে র‍্যাব। তাকে দুটি হত্যাসহ মোট আটটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার হন রুবেল। পরে দুটি হত্যাসহ কয়েকটি মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শনিবার আবারো তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। রুবেলকে আদালতে তোলার আগে আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারকেও একই আদালতে হাজির করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD