1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বালাগঞ্জে তালামীযের মুবারক র‌্যালি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বালাগঞ্জে তালামীযের মুবারক র‌্যালি

বালাগঞ্জ(সিলেট) প্রতিনিধি::

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার, বালাগঞ্জ তাহফিযুল কোরআন একাডেমি থেকে র‍্যালি বের হয়ে বালাগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

বালাগঞ্জ উপজেলা সভাপতি মারুফ তালুকদার মিজু ও সাধারণ সম্পাদক শেখ জুবায়ের আহমদ এর পরিচালনায় র‍্যালিতে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, বালাগঞ্জ ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড সভাপতি হাফিজ ফাতির আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা’র সভাপতি মাওলানা সালেহ আহমদ, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরী, উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাফিয তৌরিছ আলী, বালাগঞ্জ ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড’র সাধারণ সম্পাদক হাফিয জহি উদ্দিন চৌধুরী, সংগঠনের সিলেট (পশ্চিম) জেলা সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল করিম, প্রচার সম্পাদক আবুল কালাম, অফিস সম্পাদক শেখ মুহাম্মদ বদরুল আলম, বাণীগাও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিয আতিক আহমদ।

আরও উপস্থিত ছিলেন- সংগঠনের বালাগঞ্জ উপজেলা সহ-সভাপতি আফসার আলী, সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ হুসাইন, সাংগঠনিক সম্পাদক মারুফ জায়গীরদার, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, প্রচার সম্পাদক আল আমিন আহমদ, সহ-প্রচার সম্পাদক জুবেল আহমদ, অর্থ সম্পাদক সালমান হোসেন, শেখ জয়নুল আলম, অফিস সম্পাদক রুহেল আহমদ প্রমূখ৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD