1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোণায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার পঠিত

নেত্রকোণায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’, এই ১স্লোগানকে সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার (২২সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নেত্রকোণা পিটিআই এর বিটিপিটি প্রশিক্ষনার্থীবৃন্দ জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রেসক্লাবের সামনে এসে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচী চলাকালে এক দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, খালিয়াজুরি উপজেলার ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাকিয়া আক্তার, কেন্দুয়া উপজেলার কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইসরাত নুর শিলা, আটপাড়া উপজেলার পাইকদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল আলম, খালিয়াজুরি উপজেলার পাঁচহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী জাবেদ, পূর্বধলা উপজেলার হলুদাটি-কাকুড়কান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা ও খালিয়াজুরি উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল হকসহ অনান্য প্রশিক্ষণার্থী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD