1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বান্দরবানের রুমা উপজেলায় একটি বৌদ্ধ বিহারের নাম ব্যবহার করে ব্যক্তি মালিকানাধীন জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক(মৌজা প্রধান) বিরুদ্ধে নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অসহ্য

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৬০ বার পঠিত

দেশটা স্বাধীন করতে গিয়ে,
জীবন গেল যাদের।
তাদের কথা ভুলে আমরা,
পালন করছি মরছে যারা,
দেশ স্বাধীন হবার পরে।

যুদ্ধে যারা করতে গেল,
অনেকেই আর ফিরে এলো না,
কত মায়ের বুক খালি হলো,
সেসব কথা ভুলে,
করছি পালন মাসে মাসে,
সবকিছু বন্ধ করে।
করছি পালন যাদের নিয়ে,
হতে পারে তারা বিরাট কিছু,
হতে পারে তারা ক্ষমতাবান।
তাই বলে কি ভুলতে হবে,
যারা দিলো দেশের জন্য প্রাণ?

আমি অভাগা থাকিনে দেশে,
তাই বলে কি নেই কারো পাশে?
দেশকে ভালোবাসি বলে,
সত্যি কথা বলি।
মরেছে গান্ধি, মরেছে ক্যানেডি,
মরেছে ওলফ পালমে,
তাই বলে কি থেমে গেছে জাতি?
বরং এসেছে নতুন করে
নতুন উদ্দীপনা নিয়ে
গড়ছে তাদের দেশগুলো তারা
পারেনি কেউ অতীতে যা করতে।

আমরা শুধু দুঃখ করে,
মরছি জাতি ধুঁকে ধুঁকে।
আর কতদিন এমন করে
চলতে হবে বল?
সোনার বাংলা গড়তে হলে,
ধান্দাবাজি ছাড়তে হবে।
গড়তে হবে দেশ আমাদের,
নতুন প্রজন্মের জন্য।
তা নাহলে থেমে যাবে,
ভালোবাসার স্বপ্নটুকু।
জানবে না কেউ দেশের কথা
অসহ্য ধরবে ঘিরে,
উপায় তখন হবে কি যে
ভাবছি বসে একা শেষে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD